• Prime Minister's Office | Q95R+WGG Old Parliament Building, Dhaka 1221

Latest News Details

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
13 Jul 2026

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী তারেক রহমান কাতারের সাবেক আমির শেখ শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন। গতকাল রোববার কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে লেখা এক চিঠিতে তিনি এই শোক প্রকাশ করেন।

শোকবার্তায় আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তাঁর বাবা এবং কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুসংবাদে তিনি গভীরভাবে শোকাহত। তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনার রাজপরিবার, সরকার এবং কাতার রাষ্ট্রের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’ @copy Prothom alo

Back to Latest News